এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ২০২৬ সম্পর্কে জানা গেছে সর্বশেষ তখ্য। এসএসসি ও সমমান (SSC and equivalent) পরীক্ষার ফলাফল ২০ জুলাই ২০২৬ তারিখে প্রকাশ হচ্ছে না।বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান শনিবার জানান, ২০ তারিখে ফলাফল প্রকাশ হচ্ছে না। তবে জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের জন্য তারা প্রস্তুত আছেন।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কর্মকর্তারা জানিয়েছেন, মাধ্যমিকের ফল প্রস্তুতের কাজ এখন শেষ পর্যায়ে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জুলাইয়ের মধ্যে সব ধরনের কারিগরি ও প্রশাসনিক প্রস্তুতি নিয়ে ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে। 

৬০ দিনের মধ্যে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ: 
নিয়ম অনুযায়ী, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে (Within 60 days of written exam completion) ফল প্রকাশ করা হয়। ২১ এপ্রিল পরীক্ষা শুরু হয়ে সাধারণ শিক্ষা বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয়েছিল ২০ মে এবং মাদরাসা (দাখিল) ও কারিগরি (ভোকেশনাল) বোর্ডের পরীক্ষা শেষ হয়েছিল ২৪ মে। সেই হিসেবে ২০ জুলাইয়ের মধ্যেই ৬০ দিন পূর্ণ হচ্ছে।

এসএসসি ও সমমানের ফলাফল পাওয়া যাবে শিক্ষাবোর্ডের ফলাফল সংক্রান্ত ওয়েবসাইটে:


এসএসসি পরীক্ষার রেজাল্ট পাওয়া যাবে অ্যাপে 
এসএসসি পরীক্ষার রেজাল্ট পাওয়া যাবে অ্যাপে: https://play.google.com/store/apps/details?id=com.eeinfo.allexamresults